amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন বাংলাদেশের

adnan
এপ্রিল ১৪, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বের সকল রেকর্ড পেছনে ফেলে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড তৈরি হয়। রাতে এ তথ্য জানায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো আজ রাত ৯ টায়। এসময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর মধ্য দিয়ে টানা তিনদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো।

এর আগে গতকাল বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।