২০ নভেম্বর বিশ্বের সেরা উন্মাদনা ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেলো। রাজধানী পুরান ঢাকার আনাচে-কানাচে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা বিক্রির পাশাপাশি দেওয়াল গুলো সেজেছে নতুন সাজে।
বিশ্বকাপের আমেজে প্যারিদাস রোডের অলিগলিগুলো যেন রুপসৌন্দর্য্য বেড়ে গেছে হাজারো গুন। এই গলির দেওয়ালগুলো সেজেছে নতুনভাবে।
নতুন করে সাজানো দেওয়াগুলোর কদর যেন বেড়েছে বহুগুণ। মেসি নেইমার রোনালদের ছবি থাকায় অনেকেই আসছেন ছবি তুলতে।নিজেকে দেওয়ালের ছবির সাথে ফ্রেমবন্দী করে রাখছেন অনেকে। বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, স্প্যান, সৌদি আরব, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানিসহ অন্যান্য দেশের পতাকা ও খেলোয়াড়দের ছবিতে ভরে গেছে পুরান ঢাকার অলিগলি।
এছাড়া পছন্দের দেশের পতাকা উড়তে শুরু করেছে পুরান ঢাকার অনেক বাসা-বাড়ির ছাদে।
ভিক্টোরিয়া পার্ক, শাঁখারী বাজার মোড়, রায় সাহেব বাজার, লক্ষ্ণী বাজার, বংশাল, তাঁতিবাজার মোড়, নবাবপুর, ওয়ারী এলাকায় পতাকা নিয়ে অনেক ফেরিওয়ালা দেখা যায়। আবার দোকানেও চলছে পতাকা বিক্রির ধুম। পরিবহন গুলোর সামনে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রিয় দেশের পতাকা আটকানো দেখা যায়।

