আঙুলের চোটে কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। পুনে থেকে সরাসরি ঢাকায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেক্ষেত্রে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সাকিবের।
এদিকে এর তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের বদলি হিসেবে বিজয়কে স্কোয়াডে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের আর একটি ম্যাচই বাকি আছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। পুনেতে আগামী ১১ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

