amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি ছাড়ার ঘোষণা দিলেন পাপন

স্পোর্টস ডেস্ক;;
নভেম্বর ২৭, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি ছাড়ার ঘোষণা দিলেন নিজেই। ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি।

পাপন বলেন, আমি আর বেশি দিন নেই। হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাব, যা যা করার করে যাব। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিব।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যাপারে এসব কথা বলেন।

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।