amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নোবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জ জেলা থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোবিপ্রবির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর বাংলা বিভাগের কক্ষে বিশাল আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন ও মো. মাহবুবুল আলম নাঈম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ড. মো. রুহুল আমিন, পরিবহন উপদেষ্টা ড. কাওসার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসেরের সভাপতিত্বে ও তামিম ইবনে মাহবুবের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের সঙ্গে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা। অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।