হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার (২ অক্টোবর) সকাল থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন।
আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। তবে এ সময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

