amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ব্রংকাইটিসে জবি কর্মকর্তার মৃত্যু, উপাচার্যের শোক প্রকাশ

মোঃ আব্দুল কাদের মিঠু
এপ্রিল ৯, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নির্মলেন্দু বিশ্বাস গত শনিবার (৮ এপ্রিল) রাত দশটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

দীর্ঘদিন যাবত তিনি ব্রংকাইটিস এ আক্রান্ত ছিলেন, একই সাথে তার লাঞ্চ শুকিয়ে যাওয়ার সমস্যা ছিলো, বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা জহুরুল।

রবিবার সকাল ১০ টা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ আনা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন।

আজ রাজধানীর মুগদায় রাজারবাগ কালীমন্দিরে নির্মলেন্দুর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।