ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকের প্রত্যাশা পূরণ হলো না। সেমিফাইনালে সুপার ক্লাসিকো দেখার অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু কোয়ার্টার ফাইনালেই ব্রাজিলকে স্তব্ধ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। অপেক্ষায় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের জয়ীর জন্য।
কোয়ার্টারের নামার আগে একটি শঙ্কা উঁকি দিচ্ছিল ব্রাজিল শিবিরে। গত ২০ বছর ধরে নকআউট পর্বে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে না পারার। সেই লজ্জা আরও চারবছর বাড়ল সেলেসাওদের।
আবারও ইউরোপিয়ান দলের সামনে এসে থমকে দাঁড়াতে হলো ব্রাজিলকে। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু, এ নিয়ে পঞ্চমবার নকআউটে এসে ইউরোপিয়ান দলের কাছে হারতে হলো ল্যাটিন আমেরিকান পাওয়ার হাউজ ব্রাজিলকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

