amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকাবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তরুন সমাজসেবক মোস্তাফিজুর রহমান মামুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জুন ৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভালুকা উপজেলার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদ উল আজহা আমাদের জন্য আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই। তিনি আরো বলেন ভালুকাবাসীর
সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করি। মোঃ মোস্তাফিজুর রহমান মামুন ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন। এদিকে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে বলে জানান তিনি। পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।

ভালুকা বাসীর আনন্দের সঙ্গে ঈদ পালন করুক- এ আশাবাদ ব্যক্ত করে বলেন দল, মত নির্বিশেষে সবাই মিলে ঈদ উৎসব পালন করবো।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় ভালুকা বাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।