amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জবর দখল হওয়া বনের জমি উদ্ধার

ভালুকা উপজেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় জৈনক সোহেল মিয়া কর্তৃক জবর দখল হওয়া বনের ৭ শতাংশ জমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।

রবিবার দুপুরে আঙ্গারগাড়া বিট অফিসার মাজহারুল হক সহ বনবিভাগের লোকজন উপস্থিত থেকে বনের জমিতে নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ করা হয়।

স্থানীয় বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগাড়া বিটের অন্তর্গত ডাকাতিয়া মৌজায় বনের ৪০১ নং দাগের ৭ শতাংশ জমি সোহেল মিয়া নামে এক ব্যাক্তি ঘর নির্মাণ দখলে রাখে। পরে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা খবর পেয়ে অভিযান পরিচালনা করে দখল হওয়া বন বিভাগের ৭ শতাংশ জমি উদ্ধার করেন।

আঙ্গারগাড়া বিট অফিসের বিট কর্মকর্তা মাজহারুল হক জানান, ডাকাতিয়া মৌজার ৪০১ নং দাগে বন বিভাগের জমিতে সোহেল মিয়া নামে এক ব্যাক্তি ঘর তৈরি করে জমি দখলের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৭ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।