amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বসত বাড়ী ও জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

Link Copied!

ময়মনসিংহের ভালুকার বসত বাড়ী ও জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে উপজেলা ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মন্জু মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মোঃ মফিজ উদ্দিন তালুকদার(৬০), মোঃ সূর্যত আলী তালুকদার(৫৫),মোঃ শামছুল তালুকদার(৫০) গং স্থানীয় ড্রাইভার মোঃ মন্জু মিয়ার বসত বাড়ি ও জমি জবর দখলের চেষ্টা করে আসছিলো। এরই জেরে মন্জু মিয়া তার জমিতে টিনের বাউন্ডারি নির্মানের সময় অভিযুক্তরা মন্জুর বসত বাড়ী ও জমি জবর দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে, জমির সীমানা পিলার, ফল ও ফুলের গাছ কেটে নষ্ট করে। এক পর্যায়ে মন্জুর স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বসত বাড়ি ও জমি জবর দখলের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, বসত বাড়ি ও জমি জবর দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।