amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সাব রেজিস্টি অফিসে নিয়োগ ছাড়াই ওমেদার (পিয়ন) পদে কাজ করার অভিযোগ

আবিদ হাসান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় সাব রেজিষ্ট্রি অফিসে নিয়োগ ছাড়া কর্মচারী দিয়ে কাজ করানোর অভিযোগ সাব রেজিস্টার কামরুজ্জামান কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

আবেদনকারীদের দাবি সাব রেজিস্টার কামরুজ্জামান কবির তার অফিসে সরকারী নিয়োগ ছাড়াই জাহাঙ্গীর আলম মাখন নামে এক কর্মচারী দিয়ে ওমেদার (পিয়ন) পদে অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম মাখনকে দিয়ে কাজ করানোর একটি ছবি গণমাধ্যম কর্মীদের হাতে আসলে তিনি ঘটনার অস্বীকার করেন।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, জাহাঙ্গীর আলম মাখনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। বর্তমানে কিছু কতিপয় ব্যাক্তি সাব রেজিস্টার অফিস থেকে সুবিধা নিতে ওমেদার পদে তাকে সাব রেজিস্টার অফিসে সু কৌশলে কাজ করানো হচ্ছে যা নিয়ম বহির্ভূত। সুষ্ঠু নিয়োগের মাধ্যমে ওই পদটিতে জনবল নিয়োগের দাবী জানিয়েছে স্থানীরা।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম মাখন বলেন, আমি ৭ বছর নিয়োগ ছাড়াই কাজ করেছি। ২০১৮ সালে আ’লীগের নেতারা আমাকে জোরপূর্বক অফিস থেকে বেড় করে দেয়। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আমি আবার সাব রেজিস্ট্রারের ওমেদার পদে কাজ করতে অফিসে ঢুকলে কিছু লোক বাদী হয়ে আমাকে কাজ করতে দিচ্ছেনা।

এ বিষয়ে সাবরেজিস্টার কামরুজ্জামান কবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জাহাঙ্গীর আলম মাখনকে দিয়ে কাজ করাইনা। কিন্তু এজলাসে কামরুজ্জামান কবির পাশে জাহাঙ্গীর আলম মাখনের দারিয়ে থাকার একটি ছবি সাংবাদিকদের হাতে আসে।

এ বিষয়ে ওমেদার পদে বৈধ নিয়োগ নিশ্চিত কল্পে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভালুকার সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।