amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে আওয়ামী লীগ নেতা আবুল কালাম গ্রেফতার

আজগর সালেহী
মে ২২, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে নয়টার দিকে ভূজপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আবুল কালাম ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর দফাদার বাড়ির মোহাম্মদ ইউনুসের পুত্র। তিনি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, তাকে বিএনপি নেতা সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে ভূজপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানার পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।