amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৪ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডেস্ক নিউজ:
জুন ২৪, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অধীনস্থ কাজিরহাটে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) দিনব্যাপী স্থানীয় সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ভূজপুর ওয়ালটন প্লাজা শাখার ব্রাঞ্চ ম্যানেজার আরিফ মিয়া-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।

দিনব্যাপী চলমান এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ, অসহায় ও সাধারণ মানুষকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ওয়ালটনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ভূজপুর ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার আরিফ মিয়া বলেন, “ওয়ালটন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। আজ কাজিরহাটের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। ওয়ালটন কর্তৃপক্ষের এমন জনকল্যাণমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।