amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে মাসুদ আজাহার এর নেতৃত্বে বিজয় র‍্যালী ও শহীদদের শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ির ভূজপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালী ও শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদনের পূর্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূজপুর ইউনিয়ন বিএনপি’র ছাত্রবিষয়ক সহ-সম্পাদক মাসুদ আজাহার এর নেতৃত্বে একটি বিজয় মিছিল ভূজপুর কাজিরহাট বাজার মাছ বাজার থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভূজপুর ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখান শহীদ মিনারে সকলে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের ইতিহাস স্মরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন
ভূজপুর বিএনপি নেতা মাসুদ আজাহার। তিনি বলেন-  মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকুতোভয় সৈনিক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করার অঙ্গীকার করা হয়। এসময় তিনি আরো বলেন-  নিজ দলের নেতাকর্মীদের সংযম সহ দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংস্করণ জরুরী। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও কাঠামো বিবেচনা করে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত না করে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জ্ঞাপন করেন।

এতে আরো উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন ছাত্রদল’র সাধারণ সম্পাদক ইলিয়াছ বাচা, ভূজপুর থানা তরুণদল সভাপতি মোহাম্মদ ওয়াসিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেন , ৪নং ওয়ার্ড কৃষকদল সভাপতি আবছার ও সাধারন সম্পাদক মোহাম্মদ আজম, ৪ং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাঞ্চন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।