কিছুতেই থামছেই না ময়মনসিংহের তারাকান্দার চিহ্নিত সন্ত্রাসী রতনের বেপরোয়া তান্ডব। তার সীমাহীন চাঁদাবাজি জবর-দখল,লুটপাট ও হামলার শিকার হয়ে জানমালের হেফাজত নিয়ে চরম আতঙ্ক আর উৎকন্ঠার মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিউকান্দা গ্রামের শুকুর আলীর পুত্র চিহ্নিত সন্ত্রাসী রতন (৪৫) সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নেতা না হয়েও ক্ষমতার পালা বদলের সাথে সাথে নিজের খোলস পাল্টিয়ে ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের মতো ভয়ংকর অপরাধ করে বেড়ালেও তাকে আটকানোর নেই কোন উদ্যোগ । ফলে দিনকে দিন সন্ত্রাসী রতন ও তার বাহিনীর অপরাধ প্রবণতা বেড়েই চলছে বলে ভুক্তভোগীদের অভিযোগ ।
রতন কিংবা তার বাহিনীর সদস্যদের এসব অপকর্মের বিষয়ে বিভিন্ন সময় থানায় অভিযোগ করা হলেও ক্ষমতার প্রভাবে অধরায় থেকে এই প্রভাবশালী সন্ত্রাসী ও তার বাহিনীর সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছে ।
এই ভাড়াটিয়া সন্ত্রাসী রতন তার বাহিনীর বর্বর হামলার শিকার তারাকান্দা উপজেলার টিউকান্দা গ্রামের হাফিজা (৩৯) এর স্বামী আব্দুল লতিফ জানায় তার স্ত্রী ও সমুন্ধীর সাথে জমি নিয়ে বিরোধ হলে রতন তার সমুন্ধীর পক্ষ নিয়ে নিজেই বিচারক সেজে সালিশ বসিয়ে হাফিজার মায়ের ওয়ারিশ ও বোনের কাছ থেকে ক্রয়কারা কিউকান্দা মৌজার ২৩৮ দাগের ২৯.৪৪ শতাংশ জমির অংশ অন্য বোন ও ভাইয়ের দাবী থাকার কথা উল্লেখ করে ওই জমির বিপরীতে মোটা অংকের টাকা দাবী করেন । এতে হাফিজা রাজি না হওয়ায় সালিশ অবমানার দায়ে রতন ও তার বাহিনীর সদস্যরা গত ১৭ জুন দুপুরে মারাত্মক অস্ত্র-সস্ত্র নিয়ে অসহায় হাফিজার পরিবার সদস্যদের উপর হামলা চালিয়ে কুপিয়ে হাফিজা (৩৯) সবুজ (২৮) ফুনেছা (৫০) অজুফা (৪৫) মারাত্মক ভাবে আহত করে । পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এই বিষয়ে রতন ও তার বাহিনীর সদস্যদের আসামী করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয় । পুলিশ ওই মামলায় ২জনকে গ্রেফতার করলেও রতন ধরা ছোঁয়ার বাহিরে থেকে হাফিজার শশুর বাড়ীর ৫টি পরিবার সদস্যদের বাড়ী থেকে বিতারিত করে ঘরের দরজায় কাটার প্রাচীর তৈরী করে দিয়েছে । এতে ওই পরিবার সদস্য প্রাণের ভয়ে স্বজনদের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে ।
এই বিষয়ে মামলার বাদী হাফিজা আক্তারের সাথে কথা হলে সে জানায় রতন তার বাহিনী সাজিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে । গত ৫ আগষ্টের পর রতন এলাকার হিন্দু সম্প্রদায়ের বহু বাড়ী, মুরগীর খামার দোকান লুট করে নিয়েছে । ওই সময় তারাকান্দা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হলেও সে অধরা থেকে যায় ।
এই বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতানের সাথে কথা তিনি জানান হাফিজা ও তার ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে । এতে রতন ও তার লোকজন একটি পক্ষ নিলে সমস্যা জটিল হয় । হাফিজা ও তার পরিবার সদস্যদের উপর হামলার ঘটনায় একটি মামলা রুজু করে ২জনকে গ্রেফতার করা হয়েছে । এই মামলার প্রধান আসামী রতনকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান ।
এই বিষয়ে অভিযুক্ত রতন মীরের সাথে মুঠো ফোনে কথা হলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে তিনি জানান । #

