amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ জিপন উদ্দিন
আগস্ট ২৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী আহলে বাইতে রাসূল (দঃ) এর স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত। এই মাহফিলে কমিটির গঠনকল্প হতে এই পর্যন্ত মৃত সকল সদস্যদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বাৎসরিক ফাতেহা করা হয়। সকালের অধিবেশনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গামাটিয়া শাখা উদ্যোগে ঝযধযধহংযধয ঝুবফ তরধঁষ ঐঁয় গধরুনযধহফধৎর ঞৎঁংঃ এর “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্প” এর অধীনে বিনামূল্যে ঔষধসহ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অত্র কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় শোহাদায়ে কারবালা মাহফিলে সভাপতিত্ত্ব করেন অত্র কমিটির সম্মানিত সভাপতি মোঃ খোরশেদুল আলম সেলিম। আমন্ত্রিত অতিথি হিসেবে অত্র কমিটির সকল সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ “গ” জোনের সমন্বয়কবৃন্দ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে হাদিসের আলোকে আহলে বাইতগণ নূহ নবীর কিস্তি সমতুল্য এর উপর গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ব আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিজানুস সালাম জামে মসজিদ এর খতীব ড. আল্লামা মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম আজাহারি সাহেব। বিশেষ বক্তা হিসেবে ত্বরিকায়ে মাইজভাণ্ডারী ও আহলে বাইতের প্রেম নিয়ে আলোচনা করেন মাদরাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী এর আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। স্বাগত বক্তব্য ও মিলাদ কিয়াম পরিচালনা করেন অত্র কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন কাদের। সভাপতির বক্তব্য রাখেন অত্র কমিটির সভাপতি মোঃ খোরশেদুল আলম সেলিম। মোনাজাত পরিচালনা করেন অত্র কমিটির ত্বরিকত বিষয়ক সম্পাদক ও গাউসিয়া হক মনজিলের খাদেম মোঃ এমদাদ হোসেন। শেষে সকলের মাঝে তাবারুক পরিবেশনার পর জিকিরে সেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী সাজ্জাদ হোসেন আরমান। দীর্ঘ ১৭ বছর পর কমিটির পক্ষ হতে এই বড় আয়োজনে দেশে ও প্রবাসে সকলের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই মাহফিলে যারা দেশে ও প্রবাস হতে অর্থ, শ্রম, মেধা, সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।