amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে হত্যা মামলার রায়। মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বগুড়ার ধুনটে বৃদ্ধ মা আলতাফুন্নেছা বেওয়াকে (৫৮) হত্যার দায়ে ছেলে আবু বক্করকে (৩১) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। সাজাপ্রাপ্ত আবু বক্কর ধুনট উপজেলার শৌলমারি গ্রামের মৃত হাবিবর রহমান আকন্দের ছেলে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০ দিকে আবু বক্কর বাইর থেকে এসে তার মা আলতাফুন্নেছার কাছে ভাত চায়। আবু বক্করের মা তাকে ভাত নিয়ে খেতে বললে সে ক্ষিপ্ত হয়ে খাটিয়া দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত আলতাফুন্নেছাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোর তিনি মারা যান। ওই ঘটনায় আবু বক্করের বড় ভাই শাহ আলম বাদি হয়ে মামলা দায়ের করলে আদালত দীর্ঘ সাত বছর পর এই মামলার রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।