১৯ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় সিআইডি হেডকোয়ার্টার্স, ঢাকায় সিআইডি প্রধান জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি মহোদয়ের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২১ সালে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৭ জনকে পুলিশ হেডকোয়ার্টার্স হতে মেধাবৃত্তি প্রাপ্তি সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও ইন্সপেক্টর হতে অতিঃএসএসপি পদমর্যাদার ০৮ জন কর্মকর্তাকে অবসরজণিত বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় সিআইডি’র সদস্যগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অতিরিক্ত আইজিপি মহোদয় সংশিষ্ট ইউনিটকে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় সিআইডি প্রধান, সিআইডিতে কর্মরত সকল পুলিশ সদস্যকে সু-শৃঙ্খল জীবন-যাপন এবং বাহিনীর সুনাম বজায় রেখে চলার নির্দেশ দেন। অতিরিক্ত আইজিপি মহোদয় সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশনা প্রদান করেন। তিনি ফোর্সের ডোপ টেস্ট এবং ড্রাইভারদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সিআইডি প্রধান ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহের বিষয়ে সকলকে জোর তাগিদ প্রদানসহ কোন বিষয়ের ব্যতয় ঘটিলে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জগণ দায়ী থাকবেন মর্মে সতর্ক করেন। সর্বশেষে সকলের সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন। এসময় সিআইডি হেডকোয়ার্টার্সে কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইউনিট প্রধানগণ জুমে সংযুক্ত ছিলেন ।

