amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১১, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

মঙ্গলবার বিকালে উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।