amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে প্রকাশ্যে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা,ছেলে জখম

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৪, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কলি আক্তার: মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে তার শত্রুপক্ষের লোকেরা। সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে। তার মৃতদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।
নিহতে ভন্গিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে প্রণিসম্পদ অফিসের সামনে বসে আকস্মকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৫) জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে(২০) ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত দুই পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।