যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৮৭,৯৩ ও ১০০নং চট্টগ্রাম মহানগর সম্মিলিত শিক্ষাঙ্গন শাখা সমূহের উদ্যোগে গত ৫ এপ্রিল বুধবার বাদে আছর হতে নগরীর হাজারীগল্লি খানকা শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন,মানুষের জীবনকে যথার্থ সৌন্দর্যময় ও সাফল্যমন্ডিত করে তার নৈতিক মূল্যবোধ। মুসলমানদের উচিত মাহে রমজানে সিয়াম-সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন ও রাসূল (দঃ) এর আদর্শ প্রতিষ্ঠায় গভীর মনোনিবেশ করা।
এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ সেলিম,মুহাম্মদ মিজানুর রহমান, প্রমূখ।
ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

