amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যৌনহয়রানির অভিযোগে গ্রেফতার দানি আলভেস

স্পোর্টস ডেস্ক:
জানুয়ারি ২১, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলয়ান তারকা ফুটবলার দানি আলভেসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তার খারাপ সময়ে আরও খারাপ খবর দিয়েছে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম। ইতোমধ্যে ক্লাবটি কারাগারে থাকা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম

শুক্রবার গ্রেপ্তার হয়েছিলেন সাবেক বার্সা ডিফেন্ডার। এরপর জামিন না মঞ্জুর করে জেলে পাঠানো হয় তাকে। গেল ডিসেম্বরে স্পেনের একটি নাইটক্লাবে দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে।

এরপর শুরু হয় তদন্ত কার্যক্রম। ঐ নারীর অভিযোগ আলভেস তার গায়ে হাত তুলেন ও ধর্ষণের চেষ্টা চালান। যদিও নিজের দোষ বরাবর অস্বীকার করে আসছেন এই ফুটবলার। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ৪৩ শিরোপা জয়ের রেকর্ড তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।