amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রমজানে ক্যাম্পাসে উপস্থিতি কমেছে শিক্ষার্থীদের

মো: ফরহাদ হোসাইন
মার্চ ২৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজ ৬ষ্ঠ রমজান, ২৯ মার্চ অন্যদিনের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আজকে অনেক কম।

শান্তচত্বর,শহীদ মিনার,মুক্তমঞ্চ,কাঁঠালতলাসহ যেসব জায়গা শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকতো সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সামান্যই।

শ্রেণীকক্ষেও শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে প্রায় এক- তৃতীয়াংশ।রোজা রেখে ক্যাম্পাসে আসতে চাইছেন না অনেকই।আবার রমজানে অনেকের সকালবেলায় টিউশনি থাকায় খুব একটা প্রয়োজন না হলে ক্যাম্পাসে আসেন না তারা। বিশ্ববিদ্যালয়ের বাসেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল আজকে।অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে ভার্সিটিতে যাতায়াত করে।যার জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয় তাদের।রমজানে যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠে।শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাসের একই চিত্র দেখা যায় লাইব্রেরিতেও। সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেকটাই কম।পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে কিছু বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও জবিতে চলছে নিয়মিত ক্লাস,পরীক্ষাসহ যাবতীয় সকল কার্যক্রম।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ২০২২-২০২৩ অনুযায়ী,আগামী ৯ মার্চ ২০২৩ থেকে পবিত্র ঈদুল-ফিতরের ছুটি শুরু হবে।

অনেকের ক্লাস না থাকলেও,আছেএসাইনমেন্ট, প্রেজেন্টেশন,মিড,ফিল্ডওয়ার্ক,আবার অনেকের থাকার কারনে রোজা রেখে অনিচ্ছাসত্ত্বেও ক্লাসে আসেন। এছাড়া ক্লাসের পাশাপাশি করতে হয় টিউশনিও, যার জন্য পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও বাড়ি যেতে পারছেন না অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।