রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫২৭ ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশিমদ ও ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

