amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. রাসেল সরকার
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মুগদা মান্ডার একটি বাসা থেকে পলি বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম আক্তার সরদার জানান, দক্ষিণ মান্ডার পেয়ার আলী গলির একটি বাসার বাথরুমের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমের ভেতর কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেয়া অবস্থায় ছিলেন তিনি।

এসআই জানান, তার স্বামী শহিদুল ইসলামের সঙ্গে আনুমানিক ২০ বছর ধরে কোনো সম্পর্ক নেই। একমাত্র ছেলে ইমরান হাসানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন। এই কারণেই সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মৃত পলি বেগমের ছেলে ইমরান হাসান জানান, তিনি নিজে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মাকে বাসায় রেখে কাজে চলে যান। এরপর বিকেলে খবর পান, তার মা বাথরুমের দরজা খুলছেন না। তখন তিনি বাসায় গিয়ে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।