amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী নয়াপল্টনের জনসভায় স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:
জুলাই ২৮, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা । শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনের জনসভায় ঘটনাটি ঘটে।

মৃত বিএনপি নেতার নাম মাহমুদুর রহমান (৬২) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সমাবেশে যোগদানকারী দলীয় নেতারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের জনসভায় মাহমুদুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদুরের বড় ভাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ রানা জানান, তার ছোট ভাই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ও ওষুধ খেতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।