amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী শাহজাহানপুর গ্রিল কেটে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ রাসেল সরকার// রাজধানীর শাজাহানপুরের একটি বাসায় ভোর রাতে গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সোহেল ওরফে জামাই সোহেল, মোহাম্মদ রুবেল শেখ, জাহাঙ্গীর ওরফে লালু ও রাজন মোড়ল।

এজাহারের বরাত দিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মোল্লা জানান, গত ১ জানুয়ারি ভোরবেলায় মালিবাগের প্রথম লেনের একটি বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে ৪ জন লোক প্রবেশ করে। তারা বাসার সকলকে চাপাতির মুখে জিম্মি করে বাসায় থাকা নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিকের অভিযোগের প্রেক্ষিতে ২ জানুয়ারি শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) একটি টিম গঠন করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এ টিম ঘটনাস্থল ও আশপাশ এলাকার একাধিক সিসি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে।

তিনি বলেন, পরবর্তী সময়ে তারই নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ রাজধানী, কুমিল্লা, ঢাকা ও গাজীপুর জেলায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ নগদ ৫৬ হাজার টাকা তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় লুণ্ঠনের কাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি ও জামাই সোহেলের হেফাজত থেকে এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বংশাল, শাজাহানপুর ও রামপুরা থানায় ডাকাতি, দস্যুতা, খুনসহ মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।