amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য বিএনপি’র লিয়াজোঁ কমিটি গঠিত

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
ডিসেম্বর ২৬, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি।

সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে লিয়াজোঁ কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়,

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য দলের সাতজন সিনিয়র নেতার সমন্বয়ে লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে।

লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।