amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
নভেম্বর ৯, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুর উপজেলার সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রমগুলো সাধারন মানুষের মাঝে প্রচারের লক্ষে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ ননভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান রাজাপুর উপজেলায় নিয়োজিত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতে এ ব্রিফিং প্রদান করেন।

সাংবাদিকদের মাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, স্কুল/কলেজ/মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকল্পে এ ব্রিফিং এর আয়োজন করা হয়। বিফিং এ বলা হয় বৃহস্পতিবার ১০ নভেম্বর সকাল ৯ টায় র‌্যালী, ৯.৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, দিনব্যাপী মেলা এবং বিকেল ৪ টায় সমাপনি ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।