amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

নাঈম হাসান ঈমন
এপ্রিল ৯, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই গাছ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া ও রড দিয়ে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে ভূক্তভোগী পরিবারের নারী-শিশুসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ ও পারভেজ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তিরা মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গাছ ব্যবসায়ী নাসির উদ্দিরের পা ভেঙে দেয় ও গাছ ব্যবসায়ী রশিদ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়।

এ ঘটনায় নাসির বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করলে পুলিশ হান্নান ও তার ছেলে নাবিলকে গ্রেফতার করে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এ মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। তাদের কঠোর বিচার দাবি করেন তারা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।