amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাৎ ডাকাত গ্রেফতার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
নভেম্বর ১৩, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিলকুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত, অস্ত্র-ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত মো. বিলকু হাওলাদার (৪০)। সে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার ফজলু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বিলকু একজন কুখ্যাৎ ডাকাত। সে নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

তার নামে ঢাকায় জুয়েলারীর দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এক মামলায় যাবজ্জীবনসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বর্তমানে একটি ডাকাতির মামলা তদন্তাধীন আছে। গ্রেফতারের সময় বিলকুর কাছ থেকে লুন্ঠিত মালামাল ১২ আনা ওজনের সোনার গহনা উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।