amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আজ (১৪ সেপ্টেম্বর) সোমবার পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ বেলা ৩টা হতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তশরীফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহম্মদ মোমতাজী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর ঢাকা মহানগর এর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরীফ এর পীর ছাহেব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন যুগ্ম মহাসচিব ও মোহাম্মপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কোষাধ্যক্ষ ও নোয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ একরামুল হক ,বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদারাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।