amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালে কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় এনামী জলসা

আবদুল মোতালেব জুয়েল
নভেম্বর ২৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৮৯তম এনামী জলসা আগামীকাল বায়েজিদস্থ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসায় আগামীকাল শনিবার(২৫ নভেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান, চাঁদপুর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলওয়ার হোসেন খাঁন, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ প্রমুখ।

এতে আরও দেশবরেণ্য ওলামায়ে কেরাম, গুণীজন, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ উপস্থিত থাকবেন। উক্ত এনামী জলসায় সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।