amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রামুতে চার জন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ১২, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রামুতে চার জন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কতৃক চারজন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর চারটার দিকে জেলার রামু থানাধীন জোয়ারিয়া নালা ইউনিয়নস্থ নুরপাড়া জামে মসজিদের দক্ষিনে কক্সবাজার – চট্টগাম গামী পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড,মন্ডলপাড়া এলাকার হাজী মোঃ ফেরদৌস ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন(৩২)
ঈদগাঁও মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকার ছৈয়দ আহমদ এর ছেলে লুৎফুর রহমান(৩৪) ঈদগাঁও ইসলামাবাদ ইউপির খোদাইবাড়ী গ্রামের মকবুল আহমদ’র ছেলে মিজানুর রহমান(৩৪) এবং ঈদগাঁও ইউপি, ৭নং ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামের বশির আহমদ’র ছেলে মুফিজুর রহমান(৩০)।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

এসময় আটকদের কাছথেকে ১টি খেলনা পিস্তল,১টি উই ঈঙঢদঝ ইঅতঅজ লেখা কটি উদ্ধার এবং আসামীদের ব্যবহৃত ১ টি সিএনজি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,আটক আসামীগন প্রাথমিক তদন্তে ভূয়া পুলিশের পরিচয়ে ডিবি পুলিশের ছদ্দবেশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার রামু থানা এলাকা সহ অত্র জেলাধীন বিভিন্ন স্থানে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে স্বীকার করেন।

তথ্য মতে তাদের এসব অপকর্মের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ পুলিশ বাহিনীর সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে ।

তিনি জানান অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসব চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বর্ণিত বিষয়ে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।