amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ৭, ২০২২ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে শিপুল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেলে কিশোরীর চাচা বাদী হয়ে শিপুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে ছাত্রলীগ নেতার পরিবারের দাবি ১০ লাখ টাকার জন্য তাকে পরিকল্পিতভাবে এ ঘটনা জড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।