শ্রীপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক মোহাম্মদ শাহ্জাহান মন্ডলের অন্যায়ভাবে বাতিলকৃত দলিল লিখার সনদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ।
রোববার বেলা ১১ টায় শ্রীপুর সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপজেলার শতাধিক দলিল লিখক ও ভেন্ডারগণ সাব রেজিস্ট্রি অফিসের মূল ফটকে অংশ নিয়ে প্রতিবাদ করেন, পরে বিক্ষোভ সমাবেশে স্লোগান দিতে থাকেন- সনদ বাতিল কেন, প্রশাসন জবাব চাই, জবাব চাই। ‘শাহ্জাহান মন্ডলের সনদ অন্যায়ভাবে বাতিল কেন’, ‘প্রশাসন জবাব চাই-জবাব চাই’। এসময় মিছিল টি আশেপাশের সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যান্য দলিল লিখকরা বলেন, বিগত দিনে দলিল লিখক সমিতির সভাপতি শাহজাহান মন্ডলের নেতৃত্বে সাব রেজিস্ট্রার অফিসে ব্যাপক উন্নয়ন, দূর করেছেন দুনীতি, প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে। উনাকে হেয়প্রতিপন্ন করতে এবং সকল অবদান ম্লান করতে একটি কুচক্রী মহল সক্রিয় ভূমিকা পালন করছে। বাতিল সনদ পূর্ণবহাল রাখার জন্য দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় শ্রীপুর এস.আর অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি খোকা বলেন, শ্রীপুর দলিল লিখক সমিতির নির্বাচিত সভাপতি শাহজাহান মন্ডলকে বহিরাগত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ সনদ বাতিল করেছে। কর্তৃপক্ষ যাচাই-বাছাই না করে এমন সিদ্ধান্ত নিতে পারে না। এটি অমানবিক ও অন্যায় কাজ করেছে। অন্যায়ভাবে বাতিল করা সনদ পুনর্বহালের দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভুক্তভোগী শাহ্জাহান মন্ডল বলেন, নতুন সকাল কে বলেন,, আমাকে কেন হেনস্তা করা হলো? বহিরাগত একজন ব্যক্তি অভিযোগ করলো আর সেটাই কি সত্যি হয়ে যাবে? আমার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছে, যদি কারো অসৎ স্বার্থ উদ্ধার করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সেটা কি অধিকতর তদন্তের প্রয়োজন নেই? দ্বিতীয়বার তদন্তের কথা বলা হয়েছে, তাহলে সেই তদন্তের রিপোর্ট কোথায়? অন্যায়ভাবে আমার সনদ কেন বাতিল করা হলো? আমার সনদের উপর আমার পরিবারের রিজিক নির্ভর করে, তাদের রিজিক কেন কেড়ে নেওয়া হলো? আমি অধিকতর তদন্ত সাপেক্ষে আমার সনদ পুনর্বহাল চাই।

