amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শাহ ফকির বাজারে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করলেন বন বিভাগ

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৫, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন সকল বিট এলাকায় অবৈধভাবে স্থাপনা করা যাবে না বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।
বৃহস্পতিবার ০৫ জানুয়ারী বিকালে ভোমরিয়া ঘোনার রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর-ইসলামাবাদ সিমান্তে অবস্থিত শাহ ফকির বাজারে প্রভাবশালী গিয়াস উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি- ভোমরিয়া ঘোনা সিমান্তের শাহ ফকির বাজার এলাকায় ভোমরিঘোনা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বিট কর্মকর্তা মংয়ু মারমা
রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যবৃন্দরা অ‌ভিযা‌ন চালিয়ে বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনা কারী অবৈধ দখলদার থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মংয়ু মারমা।

বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণ কারীদেরকে মামলা দেওয়া হচ্ছে। অবৈধ দখলদারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন খাঁন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।