amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা 

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এসএসসি পরীক্ষার্থী আসমা খাতুন (১১) নামের  এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, কিশোরী আসমা খাতুন আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিজ শয়নঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে জানাজানির পর পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শমিজেক হাসপাতালে প্রেরণ করেছেন। আত্মহত্যা করার কারণ সম্পর্কে জানতে চাইলে একাধিক গ্রামবাসী বলেন একই এলাকার প্রেমিক আবির হোসেন এর সাথে ঝগড়াবিবাদ হওয়ার কারনে আসমা আত্মহত্যা করতে পারে বলে মনে হয়। সে খানপুর ইউনিয়নের ভাটরা গ্ৰামের মাওঃ আবু বক্কার এর মেয়ে এবং মির্জাপুর হলিচাইল্ড স্কুলের ২০২৩ এর এসএসসি পরীক্ষার্থী।

এ বিষয়ে শেরপুর থানার এসআই আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে বোঝা যাবে। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।