জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ শুক্রবার, ৩১ মার্চ সহচর স্তরের প্রশিক্ষণ সংবলিত “ডে ক্যাম্প” এবং “দোয়া ও ইফতার” অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউটের বর্তমান সভাপতি জনাব এস কে জামিরুল ও সাধারণ সম্পাদক জনাব এইচ এম গোলাম রাজিক আদন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতিগণ, সিনিয়র রোভার মেটস, প্রোগ্রাম সমন্বয়কারী, দীক্ষা প্রাপ্ত সদস্যরা এবং ২২০ জন সহচর। জবি রোভার স্কাউটের ইতিহাসে এই প্রথম কোনো দীক্ষা প্রশিক্ষণ ডে ক্যাম্পে এত বিপুল সংখ্যক সহচর অংশগ্রহণ করে।
সহচররা দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে ডে ক্যাম্প সম্পন্ন করে।সকাল ৯:০০ ঘটিকায় পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে উক্ত কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সেশন,স্টেশন, হাইকিং প্রভৃতি কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত কার্যক্রমের মধ্য দিয়ে সহচররা বিভিন্ন নিয়মকানুন, রোভার স্কাউটের নানা স্তর ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। পরিশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

