amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সাবেক জবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জকসুর

জবি প্রতিনিধি:
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস)  মাসুদ রানা বলেন, চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন বুলেট বৈরাগী। তিনি কাস্টমসে কর্মরত ছিলেন এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে কর্মজীবনে নিয়োজিত ছিলেন।

বিবৃতিতে আরও  বলা হয়, একজন মেধাবী, সম্ভাবনাময় ও দেশসেবায় নিয়োজিত তরুণকে এভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ।

জকসু নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মানুষের নিরাপত্তাহীনতা প্রমাণ করে যে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী বা নাগরিক এ ধরনের সহিংসতার শিকার না হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।