amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরপুরে নির্বাচনী হাওয়া: ৫বছরের সেবক হওয়ার সুযোগ চাইলেন মোহাম্মদ হোসেন

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। দিন যত যাচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী মাঠ। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন। এরই ধারাবাহিকতায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে সুন্দরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এয়াছিন নগর ঈদগাহ ময়দানে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ প্রতিনিধি খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন। জাতীয়তাবাদী যুবদল সুন্দরপুর ইউনিয়নের আহ্বায়ক সাইফ সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান চৌধুরী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন সওদাগর।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ প্রতিনিধি আলহাজ্ব নুরুল ইসলাম, শাহা আলম, শফিউল আলম, শামসুল আলম, ৬নং ওয়ার্ডের সমাজ প্রতিনিধি মোঃ আলম, আজিমপুরের সমাজ প্রতিনিধি রুহুল আমিন, ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজম এবং ৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন। এছাড়াও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন প্রবীণ রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হোসেন বলেন, “সুন্দরপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আগামী নির্বাচনে সুন্দরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সুন্দরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে মোহাম্মদ হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং এলাকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।