amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী-বিজিবি মোতায়েন হলে যেটুকু উত্তেজনা দেখা যাচ্ছে, তা আর থাকবে না

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ২৬, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সেনা ও বিজিবি মোতায়েন করা হলে নির্বাচনকে কেন্দ্র করে এখন যেটুকু উত্তেজনা বা সহিংসতা দেখা যাচ্ছে, তা-ও থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন দ্রুতই সেনা ও বিজিবিকে মাঠে মোতায়েন করবে। এতে নির্বাচনকে কেন্দ্র করে এখন যেটুকু উত্তেজনা দেখা যাচ্ছে, তা আর থাকবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সারা দেশের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে কমিশনে শিগগিরই তালিকা পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।