amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৩, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গত ৩০ সেপ্টেম্বর হতে ০৩ অক্টোবর ২০২২ তারিখে ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দলের ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য সৈনিক মোঃ আশিকুর রহমান তাজ শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।