amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দোকান দখলের অভিযোগ

মো. আবু বকর সিদ্দিক, নীলফামারী প্রতিনিধি:
নভেম্বর ২০, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর সৈয়দপুরে ৪ বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দোকান দখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শহরের পুরাতন বাবুপাড়া রেলওয়ে অফিসার্স কলোনীর মৃত হালিমের ছেলে মুরাদ হোসেন।

লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আমরা তিন ভাই ও পাঁচ বোন। বাবা একজন সরকারী চাকুরীজীবী ছিলেন। বাবা মারা যাওয়ার আগে সম্পত্তির ভাগ ৫ বোনকে বুঝিয়ে দেন।

সেইসাথে আমার মা জোবেদা বেগমের নামে সাড়ে ৩ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন। এই ক্ষেত্রেও নমিনি করা হয়েছে ৫ মেয়েকেই। মা জীবিত থাকাবস্থায় ওই টাকার লভ্যাংশ মা ও মেয়েরা ভোগ করছে। মায়ের মৃত্যুর পরও ৫ মেয়েই সমানভাবে ভাগ পাওয়ার কথা। বিনিময়ে একমাত্র বাড়ি ও দোকান ৩ ছেলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এতে সম্মত হয়েই ৫ বোন ও দুলাভাইয়েরা তাদের পাওনা বুঝে নেন।

অথচ বাবা মারা যাওয়ার পর ৪ বোন মোছা. ইতি, মোছা. শিরিন আকতার, মোছা. দিতি ও মোছা. সোনিয়া বাড়ি ও দোকানে তাদের অংশ দাবী করছেন। তাঁরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দোকানে তালা লাগিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছে। এছাড়া বাড়ি থেকে তাড়িয়ে দিতে নানাভাবে হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, আয়ের একমাত্র উৎস্য হারিয়ে ৯ মাসের গর্ভবতী স্ত্রীকে বেকায়দায় পড়েছি। অর্থাভাবে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।

এ অবস্থায় বিষয়টি তদন্ত করে সঠিক বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। নয়তো সপরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার ওই চার বোন বলেন, বাড়ি ও দোকান মায়ের নামে হওয়ায় আমরা তাতে নিজেদের অংশ দাবি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।