amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ (রহঃ) এর  ১৪৩ তম বার্ষিক ওরস শরীফ সম্পন্ন

মোহাম্মদ জিপন উদ্দিন
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডস্থ উত্তর রাংগামাটিয়া শাহছুফি মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ (রহঃ) এর  ১৪৩ তম বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন সফলভাবে সম্পন্ন।

মাওলানা মুহাম্মদ ইমান উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন জনাব ডা: মুহাম্মদ নবির হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ হাবিব আহমদ মুনিরী, মেহেমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ আবুল ইরফান হাশেমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আহমদুল্লাহ ফোরকান কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাওলানা মুহাম্মদ আবু তাহের আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ফিরোজ আলম রেজভী,  আল্লামা আবুল কাশেম মুনিরী, মাওলানা মুহাম্মদ ফয়েজুল আলম, সৈয়দ মুহাম্মদ আসিফ উল্লাহ ও মাওলানা মুহাম্মদ আবুন নুর আহমদ আশরাফ কাদেরী প্রমুখ।

উক্ত সুন্নী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, মাওলানা আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী, মাওলানা শাহ আলম, মাওলানা নজরুল, মাওলানা আলমগীর,  মাঈন উদ্দিন নাঈম, মুহাম্মদ ফখরুদ্দিন, আহসানুল করিম রাজন, সৈয়দ মুহাম্মদ গোফরান, হাফেজ হোসাইন, মাহফুজ আলম মুন্না, হাফেজ খোরশেদ, আরেফিন, তারেক, পিয়ারু, রিফাত, আছমত উল্লাহ,  ফাহামিদ প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।