amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ১৭ জন বাংলাদেশিসহ ৩৪জন আটক

Link Copied!

সৌদিআরবের রাজধানী রিয়াদে রেসিডেন্সি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের ৩৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী ।

গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানী রিয়াদের দক্ষিণে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী বিভিন্ন দেশের ৭ জনকে গ্রেপ্তার করেন ,গ্রেপ্তারকৃতরা হলেন ৩ জন বাংলাদেশী নাগরিক,৩ জন ইয়েমেনি নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিক।

এছাড়াও,রেসিডেন্সি(আকামা)জটিলতা জনিত কারণে ২৭জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ১৪ জন বাংলাদেশী নাগরিক,৩ জন ইয়েমেনি নাগরিক,৩জন পাকিস্তানি নাগরিক,৩ জন সুদানী নাগরিক,২ জন ভারতীয় নাগরিক এবং ২ জন মিশরীয় এবং সিরিয়ান,নাগরিক রয়েছেন।

লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।