amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

স্পেন দলে সাতজন ই বার্সা প্লেয়ার

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ১২, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

কাতারে অনুষ্ঠেয় ২২তম ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্ব আসরের লড়াইয়ে এবার দল ঘোষণা করল ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসকে। এবারের ঘোষিত দলে বার্সোলোনা থেকে যায়গা পেয়েছে সাতজন খেলোয়াড় তারা হলেন, পেদ্রি, গাভি, বুস্কেটস, এরিক গার্সিয়া, ফেরান তোরেস, আনসু ফাতি এবং জর্ডি আলবা।

শুক্রবার (১১ নভেম্বর) বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিক। এই স্কোয়াডে বেশ চমক রেখেছেন তিনি। যার ফলে রামোসের সঙ্গে দল থেকে বাদ পড়েছেন লিভারপুল মিডফিল্ডার থিয়েগো এবং চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। এছাড়াও সুযোগ পাননি লিডস ইউনাইটেডের ডিফেন্ডার ডিয়েগো লরেন্টে এবং রিয়াল বেটিস স্ট্রাইকার বোরজা। তবে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার আনসু ফাতি।

স্পেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা, গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড: ফেররান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।