ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ৬ উইকেট। এ সময় টিম ইন্ডিয়ার প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমনই। দিনের শুরুতেই সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ তিন উইকেট শিকার করায় জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ।
তবে সে স্বপ্ন আর বাস্তবায়ন হতে দিলেন না শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন। দুজন বুক চিতিয়ে লড়াই করেছেন। তাতে বাংলাদেশের জয় উঁকি দিলেও আড়ালে চলে গেছে। টাইগারদের মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় এ দুই ব্যাটার। শেষ পর্যন্ত তিন উইকেটে জয় তুলে নেয় ভারত। দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

