amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে পাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধার্ঘ অর্পণ

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ম্যুরাল ‘জনক জ্যােতির্ময়ে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এর আগে ২৫শে মার্চ রাত ১০ টায় গণহত্যা বিরোধী আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়াও রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকি ‘ব্ল্যাকআউট’ পালন করে ছাত্রলীগ।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।